July 24, 2026 9:47 PM

views 43

বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্কর একটি আধুনিক, স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ আইনি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন

বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্কর একটি আধুনিক, স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ আইনি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ‘ইউনাইটেড নেশন্স কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল’ -আনসিট্রাল-এর ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন যে, এই কমিশন অন্তর্ভুক্তিমূলকতা, ঐকমত্য এবং বিভিন্ন...

July 24, 2026 12:10 PM

views 101

রাজ্যের নতুন বিজেপি সরকার, উত্তরবঙ্গে পর্যটন, ক্রীড়া ও শিল্পের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে। 

রাজ্যের নতুন বিজেপি সরকার, উত্তরবঙ্গে পর্যটন, ক্রীড়া ও শিল্পের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে।  বিধানসভায় গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, উত্তরবঙ্গের সর্বাঙ্গীণ উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর দাবি, ম...

July 24, 2026 12:08 PM

views 35

ভারত ৩৫০ কিলোগ্রাম থ্রাস্ট শ্রেণির প্রথম দেশীয় এক্সপেন্ডেবল টার্বো জেট ইঞ্জিন তৈরি করেছে।

ভারত ৩৫০ কিলোগ্রাম থ্রাস্ট শ্রেণির প্রথম দেশীয় এক্সপেন্ডেবল টার্বো জেট ইঞ্জিন তৈরি করেছে।প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা  ডি আর ডি ও-র গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট—জি টি আর ই ইঞ্জিনটি নির্মান করেছে।প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে,ডি আর ডি ও-র নকশার ভিত্তিতে তৈরি এই জটিল প্রযুক্তির ইঞ্জিন ভারত...

July 24, 2026 12:05 PM

views 55

ফ্রান্স, ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে

ফ্রান্স, ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রথম দেশ হিসেবে এই নিষেধাজ্ঞা অনুমোদন করল ফ্রান্স। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম ...

July 24, 2026 12:00 PM

views 37

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জেরে ২০ হাজারেরও বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জেরে ২০ হাজারেরও বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্দো শহরের কাছাকাছি প্রায় ৩ হাজার ৪০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। অন্তত ৮০০ দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমো গ্রামের কাছে ঘন পাইন বনে ঝোপঝাড় পরিষ্কার ক...

July 24, 2026 11:57 AM

views 28

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ডি আর ডি ও, ওড়িশার উপকূলবর্তী এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল ‘কুশা’-র প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে।

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ডি আর ডি ও, ওড়িশার উপকূলবর্তী এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল ‘কুশা’-র প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতিসম্পন্ন ও অধিক উচ্চতায় বৈদ্যুতিন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। প্রতিরক্ষা...

July 24, 2026 11:49 AM

views 25

ভারত একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ভারত একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা – WTO-য় ভারতের অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা সংক্রান্ত চূড়ান্ত অধিবেশনে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, WTO-র সংস্কার প্রক্রিয়া অবশ্যই উন্নয়ন-কেন্দ্রিক ...

July 24, 2026 11:48 AM

views 26

ভারত ও রোমানিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে।

ভারত ও রোমানিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের মধ্যে প্রতিনিধি-পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক বিবৃতিতে রাষ্ট্...

July 24, 2026 11:47 AM

views 53

স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩-তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে।

স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩-তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ও ভি ও হাইড্রো অ্যারেনায় রানি ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্ট-এর প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১০ দ...

July 24, 2026 11:39 AM

views 66

কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক ও দফতরে নতুন সচিব নিয়োগ এবং বেশ কিছু পদে রদবদল করেছে।

কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক ও দফতরে নতুন সচিব নিয়োগ এবং বেশ কিছু পদে রদবদল করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির অনুমোদন মেনে এই সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের বর্তমান সচিব বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। নরেশ পাল গাংওয়ার হবেন উচ্চশিক্ষা দফতরে...