খেলাধুলা

August 14, 2026 11:58 AM

views 62

বেন শেলটন এবং ইগাসুয়াটে কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন

পুরুষদের সিঙ্গলসে আমেরিকার টেনিস খেলোয়াড় বেন শেলটন, স্বদেশীয় ব্র্যান্ডন নাকাসিমাকে ৬-৩, ৭-৬ সেটে হারিয়ে শিরোপা জয় করেছেন। এই জয়ের মাধ্যমে পঞ্চম বাছাই শেলটন সফলভাবে তাঁর কেরিয়ারের দ্বিতীয় ATP মাস্টার্স ১০০০ ট্রফি জিতলেন। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা...

August 13, 2026 10:59 AM

views 54

ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী মাসে দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজের  আয়োজন করবে আফগানিস্তান।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আগামী মাসের ১৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের  আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের 'ফিউচার ট্যুরস প্রোগ্রাম'-এর অংশ । উ...

August 13, 2026 10:49 AM

views 39

নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতীয় ফেন্সিং দল বিভিন্ন সিনিয়র ব্যক্তিগত ইভেন্টে তিনটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছে।

নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতীয় ফেন্সিং দল বিভিন্ন সিনিয়র ব্যক্তিগত ইভেন্টে তিনটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছে। এর ফলে ভারতীয় দলের মোট পদক সংখ্যা বেড়ে হয়েছে ২৯। এর মধ্যে রয়েছে ৮টি সোনা, ৭টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ পদক।

August 12, 2026 12:39 PM

views 41

নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে

নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা ১৭টি পদক জয় করার পর, গতরাত্রে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং শেরজিন শান্তিমোল ভারতকে সোনা এনে দিয়েছেন।

August 10, 2026 10:07 AM

views 53

FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে।

FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, শামিনা রিয়াজ, সুরজ কুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও, এই প্রতিযোগিতা...

August 10, 2026 9:23 AM

views 53

এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের সেকশনে ভারতীয় ভারোত্তোলক মহারাজন আরুমুগাপান্ডিয়ান ৬৫ কেজি বিভাগে রূপো জিতেছেন।

এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের সেকশনে ভারতীয় ভারোত্তোলক মহারাজন আরুমুগাপান্ডিয়ান ৬৫ কেজি বিভাগে রূপো জিতেছেন। উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ন্যাচে ১২৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৫৭ কেজি — সব মিলিয়ে মোট ২৮৫ কেজি ওজন তুলে রূপো জেতেন তিনি। ভিয়েতনামের হোয়া...

August 9, 2026 5:02 PM

views 43

বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো ও শাহনাওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন

যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো এবং শাহনাওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে  প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে। পুরুষদের হাইজাম্প ইভেন্টে, ১৯ বছর বয়সী মেঘওয়াল ২.২১ মিটার লাফিয়ে রূপো জেতে...

August 9, 2026 11:19 AM

views 45

চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্দ্ধ -৩১ বিভাগে ভারতের সাগনিক রায় এবং সায়ন্ত কুশারী জুটি সোনা জিতেছেন।

চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্দ্ধ -৩১ বিভাগে ভারতের সাগনিক রায় এবং সায়ন্ত কুশারী জুটি সোনা জিতেছেন। যোগ্যতা নির্ণায়ক পর্বে ৩৪-টি জুটি অংশগ্রহণ করলেও চূড়ান্ত পর্বে ওঠে ১৪-টি দল। রাউন্ড রবিন লিগ পর্যায়ে নিজেদের মধ্যে খেলে ওই ১৪-টি দলের সেরা হয়েছেন সাগনিক – সায়ন্ত জু...

August 9, 2026 10:54 AM

views 47

দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা ।

দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা । ফাইনালে আজ তিনি চিনের হান কিয়ানসি-কে ১৪-২১, ২১-১৪, ২১-১৪ ফলাফলে হারিয়ে দেন।  

August 8, 2026 10:18 PM

views 44

শিলংয়ে আজ ডুরাণ্ড কাপ ফুটবলে শিলং লাজং এফ সি , ৫-০ গোলে মুম্বই এফ সি কে হারিয়ে দিয়েছে।

শিলংয়ে আজ ডুরাণ্ড কাপ ফুটবলে শিলং লাজং এফ সি , ৫-০ গোলে মুম্বই এফ সি কে হারিয়ে দিয়েছে। শিলং এর হয়ে এভারব্রাইটন সানা দুটি গোল করেছেন। অভয় গুরুং, ত্রেমিকি লামুরং ও ফিগো সিনদাই বাকি গোলগুলি করেছেন। ২ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে শিলং লাজং গ্রুপ ই র শীর্ষ স্থানে রয়েছে। ২ ম্যাচ খেলে কোনো পয়েন্ট না ...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।