FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, শামিনা রিয়াজ, সুরজ কুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও, এই প্রতিযোগিতায় ভারত প্রথম রূপো জয় করল। এর আগে ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আসরে ভারত দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিল।
News On AIR | August 10, 2026 10:07 AM
FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে।