এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের সেকশনে ভারতীয় ভারোত্তোলক মহারাজন আরুমুগাপান্ডিয়ান ৬৫ কেজি বিভাগে রূপো জিতেছেন। উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ন্যাচে ১২৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৫৭ কেজি — সব মিলিয়ে মোট ২৮৫ কেজি ওজন তুলে রূপো জেতেন তিনি। ভিয়েতনামের হোয়াং থাচ মোট ২৯১ কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন।