August 13, 2026 10:59 AM

printer

ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী মাসে দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজের  আয়োজন করবে আফগানিস্তান।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আগামী মাসের ১৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের  আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ‘ফিউচার ট্যুরস প্রোগ্রাম’-এর অংশ । উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান, আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে ।

বিসিসিআই-এর সভাপতি মিঠুন মানহাস বলেছেন, “আফগানিস্তানে ক্রিকেটের প্রসার এবং সেখানকার খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার বিষয়ে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ।”

বিসিসিআই-এর সম্মানীয় সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, “ভারতে এই টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ আয়োজনে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সহায়তা করতে পেরে বিসিসিআই আনন্দিত।”

এর আগে চলতি বছরের জুন মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান ভারত সফর করেছিল; এছাড়া ২০২৪ সালের জানুয়ারিতেও দল দুটি তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলেছিল।