August 9, 2026 5:02 PM

printer

বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো ও শাহনাওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন

যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো এবং শাহনাওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে  প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে।

পুরুষদের হাইজাম্প ইভেন্টে, ১৯ বছর বয়সী মেঘওয়াল ২.২১ মিটার লাফিয়ে রূপো জেতেন। বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের হাই জাম্পে পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে উঠে এলেন তিনি। আলজেরিয়ার ইউনেস আয়চি সোনা এবং গ্রেট ব্রিটেনের ওটিস পুল ব্রোঞ্জ পদক জিতেছেন। পুরুষদের লংজাম্পে শাহনাওয়াজ ৭.৮৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। ইতালির ড্যানিয়েল ইনজোলি ৭.৯৭ মিটার লাফিয়ে সোনা এবং অস্ট্রেলিয়ার মেসন ম্যাকগ্রোডার ৭.৯৬ মিটার লাফিয়ে রূপো জেতেন। এর আগে, জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছিলেন।