August 14, 2026 11:58 AM

printer

বেন শেলটন এবং ইগাসুয়াটে কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন

পুরুষদের সিঙ্গলসে আমেরিকার টেনিস খেলোয়াড় বেন শেলটন, স্বদেশীয় ব্র্যান্ডন নাকাসিমাকে ৬-৩, ৭-৬ সেটে হারিয়ে শিরোপা জয় করেছেন। এই জয়ের মাধ্যমে পঞ্চম বাছাই শেলটন সফলভাবে তাঁর কেরিয়ারের দ্বিতীয় ATP মাস্টার্স ১০০০ ট্রফি জিতলেন।

কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে ৬-২, ৬-৩ স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি।