July 24, 2026 12:05 PM

printer

ফ্রান্স, ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে

ফ্রান্স, ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রথম দেশ হিসেবে এই নিষেধাজ্ঞা অনুমোদন করল ফ্রান্স। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। ব্রিটেনও ১৬ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বিধিনিষেধের প্রস্তাব দিয়েছে। স্পেন ও ডেনমার্কও একই ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছে বলে জানা যাচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।