July 24, 2026 12:00 PM

printer

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জেরে ২০ হাজারেরও বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জেরে ২০ হাজারেরও বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্দো শহরের কাছাকাছি প্রায় ৩ হাজার ৪০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। অন্তত ৮০০ দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমো গ্রামের কাছে ঘন পাইন বনে ঝোপঝাড় পরিষ্কার করার একটি যন্ত্র থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।