July 24, 2026 11:39 AM

printer

কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক ও দফতরে নতুন সচিব নিয়োগ এবং বেশ কিছু পদে রদবদল করেছে।

কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক ও দফতরে নতুন সচিব নিয়োগ এবং বেশ কিছু পদে রদবদল করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির অনুমোদন মেনে এই সিদ্ধান্ত।

শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের বর্তমান সচিব বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। নরেশ পাল গাংওয়ার হবেন উচ্চশিক্ষা দফতরের নতুন সচিব। টি কে অনিল কুমার স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতরের সচিব হচ্ছেন। আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক সচিব কাতিকিথালা শ্রীনিবাসকে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যেন্দ্র সিংকে নগরোন্নয়ন দফতরের সচিব পদে আনা হচ্ছে। কেশব চন্দ্র, খনি মন্ত্রকের এবং চন্দ্র ভূষণ কুমার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সুশীল কুমার লোহানি পশুপালন ও দুগ্ধ উৎপাদন দফতরের সচিব হবেন। জাতীয় মানবাধিকার কমিশনের মহাসচিব হবেন পীযূষ গোয়েল।