July 24, 2026 11:49 AM

printer

ভারত একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ভারত একটি উন্মুক্তঅন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা  WTO-য় ভারতের অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা সংক্রান্ত চূড়ান্ত অধিবেশনে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, WTO-র সংস্কার প্রক্রিয়া অবশ্যই উন্নয়ন-কেন্দ্রিক হতে হবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য নীতি-নির্ধারণের প্রয়োজনীয় স্বাধীনতা বজায় রাখতে হবে। শ্রী আগরওয়াল, অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবন-চালিত বিকাশের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তিডিজিটাল বাণিজ্যলজিস্টিকস বা পণ্য পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ এবং পরিবেশগত সুস্থায়িত্বের ক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।