July 24, 2026 9:47 PM

printer

বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্কর একটি আধুনিক, স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ আইনি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন

বিদেশ মন্ত্রী এসজয়শঙ্কর একটি আধুনিকস্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ আইনি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। তুন দিল্লিতে ‘ইউনাইটেড নেশন্স কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ’ আনসিট্রালএর ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন যেএই কমিশন অন্তর্ভুক্তিমূলকতাঐকমত্য এবং বিভিন্ন আইনি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার নীতিগুলো বজায় রেখেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ধারাবাহিকভাবে প্রমাণ করেছে। আনসিট্রালএর আটটি স্থায়ী সদস্য দেশের একটি হিসেবে ভারত আন্তর্জাতিক বাণিজ্য আইনের বিবর্তনে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অবদান রেখেছে। জয়শঙ্কর প্রযুক্তিগত পরিবর্তনডিজিটাল বাণিজ্যসরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইনএবং বিনিয়োগের নতুন ধারার ফলে সৃষ্ট পরিবর্তনের বিষয়টির ওপরও আলোকপাত করেন। এছাড়াআন্তর্জাতিক বাণিজ্য আইনের  বিবর্তনে যাতে ‘গ্লোবাল সাউথ’-এর উন্নয়নমূলক অগ্রাধিকার  বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটেতা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকার ওপরও তিনি বিশেষ জোর দেন।