July 24, 2026 12:08 PM

printer

ভারত ৩৫০ কিলোগ্রাম থ্রাস্ট শ্রেণির প্রথম দেশীয় এক্সপেন্ডেবল টার্বো জেট ইঞ্জিন তৈরি করেছে।

ভারত ৩৫০ কিলোগ্রাম থ্রাস্ট শ্রেণির প্রথম দেশীয় এক্সপেন্ডেবল টার্বো জেট ইঞ্জিন তৈরি করেছে।প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা  ডি আর ডি ও-র গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট—জি টি আর ই ইঞ্জিনটি নির্মান করেছে।প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে,ডি আর ডি ও-র নকশার ভিত্তিতে তৈরি এই জটিল প্রযুক্তির ইঞ্জিন ভারতের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে,এই সফল বাস্তবায়ন দেশের বৈজ্ঞানিক ও শিল্প মহলের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ফল।

বুধবার আজাদ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনটি জি টি আর ই-র কাছে হস্তান্তর করে।আজাদ ইঞ্জিনিয়ারিং-এর সিইও রাকেশ চোপদার,অ্যারোনটিক্যাল সিস্টেমসের ডিরেক্টর জেনারেল ডক্টর কে রাজলক্ষ্মী মেনন এবং জি টি আর ই-র ডিরেক্টর ডক্টর এস ভি রামানামূর্তির হাতে তুলে দেন।

এই উপলক্ষে প্রতিরক্ষা সচিব ও ডি আর ডি ও-র চেয়ারম্যান রাজেশ কুমার সিং   জি টি আর ই এবং শিল্পক্ষেত্রের অংশীদারিত্বের প্রশংসা করেন।তিনি বলেন, এই অংশীদারিত্বই  ঐতিহাসিক মাইলফলকে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।