পশ্চিমবঙ্গ

May 6, 2026 4:06 PM

views 90

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দলের নেতা কর্মীদের কাছে শান্তি বজায় রাখার পাশাপাশি সংযত থাকার আবেদন জানিয়েছেন।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দলের নেতা কর্মীদের কাছে শান্তি বজায় রাখার পাশাপাশি সংযত থাকার আবেদন জানিয়েছেন। নন্দীগ্রামে আজ সকালে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি আপাতত দুতিনদিন বিজয় মিছিল না করার বার্তা দেন। ৯ তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিলে সামিল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

May 6, 2026 4:05 PM

views 85

পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ রাজ্যে আসছেন দলের  বরিষ্ঠ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ রাজ্যে আসছেন দলের  বরিষ্ঠ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় তাঁর কলকাতায় পৌঁছনোর কথা। এরপর শ্রী শাহর উপস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। উল্লেখ্য, গতকাল শ্রী শাহকে এরাজ্যে পরিষদীয় দলের নেতা নি...

May 5, 2026 9:52 PM

views 398

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছেন।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিনই সাংবাদিক বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভি...

May 5, 2026 9:49 PM

views 46

বিজেপির সংসদীয় বোর্ড, পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য দলের বরিষ্ঠ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে।

বিজেপির সংসদীয় বোর্ড, পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য দলের বরিষ্ঠ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এদিকে, আসামে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড...

May 5, 2026 9:39 PM

views 63

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথগ্রহণ নিয়ে তত্পরতা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথগ্রহণ নিয়ে তত্পরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিত থাক...

May 5, 2026 9:26 PM

views 62

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনায় কারচুপি হয়েছে বলে  তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনায় কারচুপি হয়েছে বলে  তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।  কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকের জারি করা এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত...

May 4, 2026 10:09 PM

views 98

পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড়। জনগণের ঐতিহাসিক রায়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড়। জনগণের ঐতিহাসিক রায়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। রাজ্য বিধানসভা নির্বাচনে ২৯৩ টি আসনের ভোট গণনা এগিয়ে চলেছে। এর মধ্যে ২০৬ টি-তে জয়ী অথবা এগিয়ে বিজেপি। তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে ৮১ টি আসনে। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি ২ টি করে, সিপিআইএম ও আইএসএফ একটি করে আসনে জ...

May 3, 2026 4:46 PM

views 171

নির্বাচন কমিশন, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে।

নির্বাচন কমিশন, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে ২১শে মে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা ২৪শে মে।   ফলতা কেন্দ্রের ২৮৫ টি বুথেই ভোটগ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে বলে, ...

May 3, 2026 4:45 PM

views 1.6K

রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণার ফলতা বাদে ২৯৩ টি আসনে আগামীকাল ভোট গণনা ।

রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণার ফলতা বাদে ২৯৩ টি আসনে আগামীকাল ভোট গণনা । সকাল ৮ টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর EVM-এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোটগণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি হয়েছে বিধি নিষেধ। সিসিটি...

May 3, 2026 4:41 PM

views 40

ভোট পরবর্তী পরিস্থিতিতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা রুখতে এবং গণনার দিন শান্তি বজায় রাখতে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী।

ভোট পরবর্তী পরিস্থিতিতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা রুখতে এবং গণনার দিন শান্তি বজায় রাখতে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। মালদা জেলার পুরাতন মালদা কোর্ট স্টেশন, সদরঘাট, সাহাপুর ছাতিয়ান মোড় সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর  জওয়ানরা আজ রুটমার্চ করেন। সাধারণ মানুষের মনে আস্থা বাড়াতে তৎপর রয়...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।