May 26, 2026 10:40 PM

printer

রাজ্য সরকারের শ্রম দফতর আজ সরকারি  চাকরি পাওয়ার  ক্ষেত্রে নতুন ১০০ পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। 

রাজ্য সরকারের শ্রম দফতর আজ সরকারি  চাকরি পাওয়ার  ক্ষেত্রে নতুন ১০০ পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। এই রোস্টারে, তফসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষ ভাবে সক্ষম দের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। এই নতুন রোস্টারে ও বি সি সংরক্ষণ ৭ শতাংশ রাখার কথা উল্লেখ করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনা কর্মীদের জন্য আলাদা সংরক্ষণ থাকবে। এ ক্ষেত্রে প্রাক্তন সেনা কর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে, পাশাপাশি কৃতি ক্রীড়াবিদদের জন্য সরকারী চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এ রাজ্যের সমস্ত সরকারি দফতর ও সরকারি সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে।