সরকারি হাসপাতালে দালাল চক্র সহ বিভিন্ন দুর্নীতি বন্ধ এবং বহিরাগতদের প্রবেশ আটকাতে রাজ্য সরকার, প্রথম ধাপে কলকাতার পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ পরিচয়পত্র চালু করেছে। চিকিৎসক, ল্যাবরেটরি কর্মী, অধ্যাপক, চতুর্থ শ্রেণীর কর্মী, সাফাইকর্মীর মত প্রত্যেক বিভাগের জন্য আলাদা রঙ-এর পরিচয় পত্র তৈরি করা হয়েছে। প্রতিটি হাসপাতালে একজন করে নোডাল আধিকারিক এই কাজের সমন্বয় এবং তদারকি করবেন। আজ থেকে নতুন পরিচয় পত্রের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী বুধবারের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে বলে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।
News On AIR | May 25, 2026 5:48 PM
সরকারি হাসপাতালে দালাল চক্র সহ বিভিন্ন দুর্নীতি বন্ধ এবং বহিরাগতদের প্রবেশ আটকাতে রাজ্য সরকার।