মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকে বিজেপির কার্যালয়ে ‘জনতার দরবার’-এ জনগণের অভাব-অভিযোগ শোনেন। সেখানে নিজেদের দাবিদাওয়ার কথা তুলে ধরেন রাজ্যের বিভিন্ন এলাকার, বিভিন্ন পেশার মানুষ। মুখ্যমন্ত্রীর কাছে যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরানোর আবেদন জানান ২৬ হাজার ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরা। কয়েকশো চাকরিপ্রার্থী সকাল থেকেই সেখানে ভিড় করেন। প্রত্যেকের বক্তব্য শুনে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী এই কর্মসূচির সূচনা করেছিলেন।