রাজ্যের জনগণনা অধিকর্তা ডঃ রশ্মী কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্ব-গণনা বা ‘সেলফ-এনুমেরেশন’-এর সুযোগ। নবান্নে আজ ‘প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্স’-এ যোগ দিয়ে ডঃ কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে পয়লা মার্চ, ২০২৭। এই অভিযানের জন্য ‘বিকাশ’ এবং ‘প্রগতি’ নামে দুটি সরকারি ম্যাসকটও প্রকাশ করা হয়েছে, যা দেশের সর্বত্র প্রচার ও সচেতনতা কর্মসূচিতে ব্যবহার করা হবে।
News On AIR | May 29, 2026 6:19 PM
রাজ্যের জনগণনা অধিকর্তা ডঃ রশ্মী কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে।