নির্ধারিত সময়ের আগেই আজ ভোরে চিংড়িঘাটায় গার্ডার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় ১২০ ঘণ্টারও কম সময়ে দু’দফায় মেট্রো লাইনের কাজ শেষ হয়েছে। পূর্বতন তৃনমূল কংগ্রেস সরকারের আমলে যান চলাচল নিয়ন্ত্রণের অনুমতি না মেলায় প্রায় দেড় বছর চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ আটকে ছিল। পর পর দুই সপ্তাহ যান চলাচল নিয়ন্ত্রণ করে এই কাজ সম্পন্ন হয়।
News On AIR | May 25, 2026 5:08 PM
নির্ধারিত সময়ের আগেই আজ ভোরে চিংড়িঘাটায় গার্ডার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে।