May 27, 2026 10:26 AM

printer

সরকারি চাকরির ক্ষেত্রে OBC সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

সরকারি চাকরির ক্ষেত্রে OBC সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ঐ বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য ৭ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন ১০০ পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে।
তফসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা সংরক্ষণ।
সরকারি দপ্তর, সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকারের আওতাধীন নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে।