অঞ্চলিক সংবাদ

May 29, 2026 6:46 PM

views 49

রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন।

রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। নবান্নে আজ ‘প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সঙ্গে থাক...

May 29, 2026 6:19 PM

views 42

রাজ্যের জনগণনা অধিকর্তা ডঃ রশ্মী কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে।

রাজ্যের জনগণনা অধিকর্তা ডঃ রশ্মী কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্ব-গণনা বা ‘সেলফ-এনুমেরেশন’-এর সুযোগ। নবান্নে আজ ‘প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্স’-এ যোগ দিয়ে ডঃ কমল জানান, জনগণনার সম্পূর্...

May 28, 2026 10:49 AM

views 73

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। সকালে আকাশপথে পৌঁছে সেখানে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। সকালে আকাশপথে পৌঁছে সেখানে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মায়াপুরের গোশালা ঘুরে দেখার পর গো-পূজাতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এই সফরকে কেন্দ্র করে মন্দির চত্ত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে। এরপর তিনি কলকাতায় ফ...

May 27, 2026 10:26 AM

views 155

সরকারি চাকরির ক্ষেত্রে OBC সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

সরকারি চাকরির ক্ষেত্রে OBC সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ঐ বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য ৭ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন ১০০ পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। তফসিল...

May 26, 2026 10:40 PM

views 116

রাজ্য সরকারের শ্রম দফতর আজ সরকারি  চাকরি পাওয়ার  ক্ষেত্রে নতুন ১০০ পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। 

রাজ্য সরকারের শ্রম দফতর আজ সরকারি  চাকরি পাওয়ার  ক্ষেত্রে নতুন ১০০ পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। এই রোস্টারে, তফসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষ ভাবে সক্ষম দের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। এই নতুন রোস্টারে ও বি সি সং...

May 26, 2026 9:45 PM

views 70

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল  ইনস্টিটিউট ঘুরে দেখেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল  ইনস্টিটিউট ঘুরে দেখেন।  অর্কিড সংগ্রহশালায়  তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর , মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা।  আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ব...

May 26, 2026 5:47 PM

views 65

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের সাঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের সাঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন। তিনি সেখানে সীমান্তরক্ষী বাহিনী – বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং দেশের সীমা সুরক্ষায় তাদের নিষ্ঠার প্রশংসা করেন।  এর পর  শ্রী শাহ  ‘ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম-২’ রাজ্যের সীমান্...

May 26, 2026 1:42 PM

views 30

উত্তরপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত দশজন প্রাণ হারিয়েছেন।

উত্তরপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত দশজন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা-লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে গোরাখপুর গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ছয়জন প্রাণ হারিয়েছেন। আহত দশজনের বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহতদের লক্ষ্ণৌ ট্রমা সেন্ট...

May 26, 2026 12:58 PM

views 67

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।  সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে ‘নামগিয়েল ইনস্টিটিউট অফ টিবেটলজি’ পরিদর্শন করবেন। আগামীকাল তিনি -চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন।...

May 26, 2026 12:33 PM

views 59

জম্মু কাশ্মীরে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় ৩শো পর্যটককে উদ্ধার করা হয়েছে।

জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় ৩শো পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভ...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।