উত্তরপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত দশজন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা-লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে গোরাখপুর গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ছয়জন প্রাণ হারিয়েছেন। আহত দশজনের বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহতদের লক্ষ্ণৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
অন্য ঘটনায়, বারাবাঁকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে চারজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। দুই দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।