রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন।
এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।।
রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে ‘নামগিয়েল ইনস্টিটিউট অফ টিবেটলজি’ পরিদর্শন করবেন।
আগামীকাল তিনি -চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
রাষ্ট্রপতি তাঁর সফরের তৃতীয় দিনে, আগামী বৃহস্পতিবার, গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে ‘প্রেসিডেন্টস পুলিশ কালার’ প্রদান করবেন।
এদিকে, রাষ্ট্রপতির সিকিম সফরকালে, নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিন করা হবে। আজ থেকে ২৮-শে মে পর্যন্ত ছাঙ্গুলেকে যাওয়ার জন্য, কোন ভ্রমণ পাশ ইস্যু করা হবে না।