May 26, 2026 12:33 PM

printer

জম্মু কাশ্মীরে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় ৩শো পর্যটককে উদ্ধার করা হয়েছে।

জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় ৩শো পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, গতকাল সকালে কারিগরী ত্রুটির কারণে গুন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশেই ৬৫ টি কেবল কারে আটকে পড়েন প্রায় ৩শো পর্যটক। কিছুক্ষন আগে সকলে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে

উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধারকাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলীন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রেখেছিল। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, কারও কোনও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।