পশ্চিমবঙ্গ

July 13, 2026 9:40 PM

views 2.3K

মাধ্যমিক পরীক্ষার আগামী বছরের সময় সূচি প্রকাশ করেছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষার আগামী বছরের সময় সূচি প্রকাশ করেছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ১৫ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত।          সকাল ১০ টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হবে।

July 13, 2026 9:39 PM

views 34

উত্তর ২৪ পরগনার গুমায় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া আজ রেশন বণ্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দেন।

উত্তর ২৪ পরগনার গুমায় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া আজ রেশন বণ্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দেন। সেখানে মন্ত্রীর প্রশ্নের সঠিক জবাব দিতে না পারায়, শ্যামল সাহাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। উপভোক্তারাও রেশন ডিলারের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ উগড়ে দেন মন্ত্রী...

July 13, 2026 9:35 PM

views 105

অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্য জুড়ে ৭ কোটি ৫০ লক্ষ গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর।

অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্য জুড়ে ৭ কোটি ৫০ লক্ষ গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর। নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে আজ বন সচিব মণীশ জৈন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে অবহিত করেন। প্রথম পর্যায়ে ৮০ হাজার এবং এরপর আরো...

July 13, 2026 9:33 PM

views 49

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে, রাজ্যের প্রায় ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে, রাজ্যের প্রায় ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ৭৫টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবাকেন্দ্র ...

July 13, 2026 9:30 PM

views 32

বিজেপি,  রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে ওঠার জন্য রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

বিজেপি,  রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে ওঠার জন্য রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে  দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এর আগে রাজ্যে যত সরকার ছিল তারা শিল্পক্ষেত্রে বিনিয়োগের কথা বললেও প্রকৃতপক্ষে তা হয়নি। আশির দশক থেকে তৎকালীন সরকারের শিল্প বিরোধী  মনো...

July 13, 2026 9:26 PM

views 49

রাজ্যসভা উপনির্বাচনে, বিজেপির তিন মনোনীত প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন।

রাজ্যসভা উপনির্বাচনে, বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব, আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়ন পত্র তুলে দেন তাঁরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য স...

July 13, 2026 9:24 PM

views 73

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উষ্কানির অভিযোগে গ্রেপ্তার হওয়া CPIM নেতা লাহেক আলিকে বারুইপুর আদালত, আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উষ্কানির অভিযোগে গ্রেপ্তার হওয়া CPIM নেতা লাহেক আলিকে বারুইপুর আদালত, আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। এদিকে, লাহেক আলিকে গ্রেপ্তারের নিন্দা ...

July 13, 2026 9:21 PM

views 38

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল  (১৪ জুলাই) তৃতীয় ‘নমস্তে দিবস’ পালন করতে চলেছে।

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল  (১৪ জুলাই) তৃতীয় ‘নমস্তে দিবস’ পালন করতে চলেছে। ২০২৩-এ  ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের  রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হচ্ছে। এক...

July 13, 2026 9:07 PM

views 41

সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে, পশ্চিমবঙ্গে দুটি আইন আজ  কার্যকর হয়েছে।

সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে, পশ্চিমবঙ্গে দুটি আইন আজ  কার্যকর হয়েছে।  এগুলি হল- ‘পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও ‘সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন’ এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন।  গত ২৯শে জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায়, বিল দুটি ...

July 11, 2026 10:08 PM

views 30

ধর্ষণ, খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন।

ধর্ষণ, খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্য জুড়ে বেআইনি মদ এবং মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।