July 13, 2026 9:24 PM

printer

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উষ্কানির অভিযোগে গ্রেপ্তার হওয়া CPIM নেতা লাহেক আলিকে বারুইপুর আদালত, আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উষ্কানির অভিযোগে গ্রেপ্তার হওয়া CPIM নেতা লাহেক আলিকে বারুইপুর আদালত, আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি।

এদিকে, লাহেক আলিকে গ্রেপ্তারের নিন্দা করেছে CPIM । দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

  কংগ্রেস’ও এই গ্রেপ্তারির নিন্দা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক বিবৃতিতে বলেছেন, ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের ঘটনায় মানুষ পথে নামবে, প্রতিবাদ করবে, এটাই গণতন্ত্রে স্বাভাবিক। এরকম’ই এক প্রতিবাদী কন্ঠ লাহেক আলিকে মিথ্যে মামলা দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে।   

উল্লেখ্য, গত ৫ ই জুলাই বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়। এরপরই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। দফায় দফায় চলে বিক্ষোভ। অবরোধ-ভাঙচুরের পাশাপাশি পুলিশ-কর্মীদের ওপরেও হামলার অভিযোগ ওঠে। নাবালিকা খুনে জড়িত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিত্ মন্ডল নামে এক যুবককে। পরে তদন্তে উঠে আসে, ঐ ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো যোগ ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গত শনিবার বারুইপুরে গিয়ে বলেন, ভোটে প্রত্যাখ্যাত হয়ে কিছু শক্তি এই ঘটনার পেছনে উষ্কানি দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।