July 13, 2026 9:33 PM

printer

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে, রাজ্যের প্রায় ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে, রাজ্যের প্রায় ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ৭৫টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবাকেন্দ্র গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী জানান, এতদিন সরকারি ভূমিকা মূলত আইনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ থাকলেও এবার প্রথম রাজ্য সরকার সক্রিয়ভাবে রথযাত্রার সঙ্গে যুক্ত হচ্ছে।

সরকারি সহায়তায় পুরনো কাঠের রথের সংরক্ষণ ও সংস্কারের কাজ করার জন্য কমিটিগুলির কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী।

    চলতি বছর শ্রাবণী মেলার সময় পুন্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত তিরিশ কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি পাঁচ কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জলপাইগুড়ির জল্পেশ, আলিপুরদুয়ারের জয়ন্তী এবং হুগলির তারকেশ্বর মন্দিরে জল ঢালতে আসা ভক্তদের  জন্য থাকবে পুলিশ সহায়তা কেন্দ্র, অস্থায়ী স্বাস্থ্য শিবির ও বিশ্রামের জায়গা। তারকেশ্বর মন্দিরকে সাজিয়ে তুলতে ১৫ কোটি টাকা খরচ করা হবে।

মুখ্যমন্ত্রী আগামীকাল তারকেশ্বর যাবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।