July 13, 2026 9:21 PM

printer

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল  (১৪ জুলাই) তৃতীয় ‘নমস্তে দিবস’ পালন করতে চলেছে।

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল  (১৪ জুলাই) তৃতীয় ‘নমস্তে দিবস’ পালন করতে চলেছে। ২০২৩-এ  ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের  রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুরনিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মূল অনুষ্ঠানে  উপস্থিত থাকবেন।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারীও সেখানে  অংশ নেবেন।

এছাড়াও বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, ন্যাশনাল সাফাই কর্মচারী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রতিনিধিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

  উল্লেখ্য, পরিবেশ রক্ষায় নিকাশী ও সেপটিক ট্যাংক পরিস্কারের কাজে যুক্ত ব্যক্তি সহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।