July 13, 2026 9:07 PM

printer

সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে, পশ্চিমবঙ্গে দুটি আইন আজ  কার্যকর হয়েছে।

সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে, পশ্চিমবঙ্গে দুটি আইন আজ  কার্যকর হয়েছে।  এগুলি হল- ‘পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও ‘সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন’ এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন।  গত ২৯শে জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায়, বিল দুটি আইনে পরিণত হয়েছে।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির  প্রয়োজন ছিল।

  এদিকে, রাজ্যের গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের  ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।