July 11, 2026 10:08 PM

printer

ধর্ষণ, খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন।

ধর্ষণ, খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্য জুড়ে বেআইনি মদ এবং মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। দুই পরিবারের পাশে থাকারই বার্তা দিয়েছেন শুভেন্দু বাবু। নাবালিকা ধর্ষন ও খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে তদন্ত হবে বলে শুভেন্দু বাবু জানান।

নির্যাতিতার পরিবারের দাবী অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।  

গণপিটুনিতে নিহত ইন্দ্রজিত মন্ডলের বাড়িতে গিয়ে ইন্দ্রজিতের দাদার হাতে সিভিক ভল্যান্টিয়ার হিসাবে নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি।