রাজ্যসভা উপনির্বাচনে, বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব, আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়ন পত্র তুলে দেন তাঁরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন, ১৭’ই জুলাই। আগামী ২৪শে জুলাই ভোট গ্রহণ।
উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিন জন।