August 10, 2026 6:22 PM

views 42

লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল – ২০২৬  পাশ হয়েছে।

লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল – ২০২৬  পাশ হয়েছে। আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিরোধীদের হই-হট্টগোলের মধ্যেই বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য বিভিন্ন ট্রাইবুনালের চেয়ারপার্সন এবং সদস্যদের নিয়োগ এবং তাঁদের কাজকর্মে স্বচ্ছতা আনা, যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি, স্বাধীনভাবে...

August 10, 2026 6:10 PM

views 30

নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত।

নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভার অধিবেশন দিনের মত মুলতুবি হয়ে গেছে।  দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুপুর ২টোয় ফের নিম্নকক্ষের অধিবেশন বসলে বিরোধী সদস্যেরা নীট ইস্যুতে সরব হন এব...

August 10, 2026 12:28 PM

views 33

শারদীয়া উৎসব এর আগে দুর্গাপুজো কমিটি গুলিকে অনুদান দেওয়ার বিষয়ে রাজ্যসরকার চলতি মাসেই সিদ্ধান্ত নেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

শারদীয়া উৎসব এর আগে দুর্গাপুজো কমিটি গুলিকে অনুদান দেওয়ার বিষয়ে রাজ্যসরকার চলতি মাসেই সিদ্ধান্ত নেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্নে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলির সংগঠন ফোরামফর দুর্গোৎসব এর দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্রীড়া ও যুব কল্যাণমন্...

August 10, 2026 12:26 PM

views 31

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, দেশের ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এ নিজের প্রতিনিধি হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান মহসেন রেজায়িকে নিয়োগ করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, দেশের ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এ নিজের প্রতিনিধি হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান মহসেন রেজায়িকে নিয়োগ করেছেন। তিনি মহম্মদ বাঘের জোলগাদরের স্থলাভিষিক্ত হলেন। এর আগে এই পদে ছিলেন আলী লারিজানি। তিনি গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ...

August 10, 2026 12:24 PM

views 56

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ-পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সংযত আচরণ করছে।

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ-পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সংযত আচরণ করছে। বর্তমানে নতুন কোনও সামরিক অভিযান শুরুর কথা ভাবা হচ্ছে না। ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় বলে উল্লেখ ক’রে ট্রাম্প দাবি করেন, ইরানের নিজেদের সৈ...

August 10, 2026 12:22 PM

views 29

ইরানের স্থলসেনার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহি, ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডে কোনওরকম অভিযান চালানো হলে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের স্থলসেনার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহি, ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডে কোনওরকম অভিযান চালানো হলে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের সীমান্তজুড়ে সামরিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে জাহানশাহি জোর দিয়ে বলেন, ইরানের স্থলসেনা পূর্ণ যুদ্ধপ্রস্তুতি...

August 10, 2026 12:14 PM

views 47

গত এক দশকে সরকারি ই-মার্কেটপ্লেস-এ মোট লেনদেনের মূল্য ৪২২ কোটি টাকা থেকে বেড়ে ১ লক্ষ ৫৫ হাজার কোটি টাকারও বেশি হয়েছে।

গত এক দশকে সরকারি ই-মার্কেটপ্লেস-এ মোট লেনদেনের মূল্য ৪২২ কোটি টাকা থেকে বেড়ে ১ লক্ষ ৫৫ হাজার কোটি টাকারও বেশি হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এ-কথা জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, এই পোর্টালে ১২ লক্ষেরও বেশি অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প এবং ৪২ হাজারেরও বেশি স্টার্...

August 10, 2026 10:07 AM

views 52

FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে।

FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, শামিনা রিয়াজ, সুরজ কুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও, এই প্রতিযোগিতা...

August 10, 2026 10:06 AM

views 47

নাগরিকদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল “হর ঘর তিরঙ্গা” অভিযান শুরু হয়েছে।

নাগরিকদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল “হর ঘর তিরঙ্গা” অভিযান শুরু হয়েছে। চলবে ১৭-ই আগস্ট পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের এই প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে নি...

August 10, 2026 9:51 AM

views 51

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তাঁর বাসভবনে সদ্যসমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তাঁর বাসভবনে সদ্যসমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। পদকজয়ীরা তাঁদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। পরে সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী জানান, তাঁদের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করব...