শারদীয়া উৎসব এর আগে দুর্গাপুজো কমিটি গুলিকে অনুদান দেওয়ার বিষয়ে রাজ্যসরকার চলতি মাসেই সিদ্ধান্ত নেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্নে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলির সংগঠন ফোরামফর দুর্গোৎসব এর দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। পূজোর অনুদান এবং বিদ্যুতের বিলে ছাড় সহ নানা বিষয়ে ইতিবাচক কথা হয়েছে বলে অঞ্জন বাবু জানিয়েছেন। প্রাথমিকভাবে ১০লক্ষ টাকার নিচে থাকা বাজেটের পুজো কমিটিগুলিকে সরকারি আর্থিক অনুদান দেওয়ারবিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছেন। উল্লেখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০২০সালে প্রথমবার পূজো কমিটিগুলিকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া শুরুকরেছিলেন। গত বছর সেই অনুদানের অংক বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করা হয়েছিল।
News On AIR | August 10, 2026 12:28 PM
শারদীয়া উৎসব এর আগে দুর্গাপুজো কমিটি গুলিকে অনুদান দেওয়ার বিষয়ে রাজ্যসরকার চলতি মাসেই সিদ্ধান্ত নেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।