August 10, 2026 12:26 PM

printer

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, দেশের ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এ নিজের প্রতিনিধি হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান মহসেন রেজায়িকে নিয়োগ করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, দেশের ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এ নিজের প্রতিনিধি হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান মহসেন রেজায়িকে নিয়োগ করেছেন। তিনি মহম্মদ বাঘের জোলগাদরের স্থলাভিষিক্ত হলেন। এর আগে এই পদে ছিলেন আলী লারিজানি। তিনি গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন। উল্লেখ্য, নবনিযুক্ত রেজায়ি আই আর জি সি-র প্রাক্তন প্রধান। আশির দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি সেনা কম্যান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।