নাগরিকদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল “হর ঘর তিরঙ্গা” অভিযান শুরু হয়েছে। চলবে ১৭-ই আগস্ট পর্যন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের এই প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিহারে আজ শিল্প, সংস্কৃতি ও যুব বিষয়ক দফতরের উদ্যোগে তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় জে.পি. গোলাম্বর থেকে শুরু হয়ে কার্গিল চকে গিয়ে শেষ হবে এই যাত্রা। রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, সরকারি আধিকারিক সহ বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেবেন।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন – DMRC এই উপলক্ষ্যে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে।
মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার সিংজামেই-তে নিজের বাসভবন থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরি হিসেবে ভাবেন।