August 10, 2026 9:51 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তাঁর বাসভবনে সদ্যসমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তাঁর বাসভবনে সদ্যসমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। পদকজয়ীরা তাঁদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। পরে সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী জানান, তাঁদের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য ও মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সেও কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্লাসগোয় এবারের কমনওয়েলথ গেমসে ভারত ১৩ টি সোনা, ১৭ টি রূপো ও ৯ টি ব্রোঞ্জ-সহ মোট ৩৯টি পদক জিতেছে।