নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভার অধিবেশন দিনের মত মুলতুবি হয়ে গেছে।
দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুপুর ২টোয় ফের নিম্নকক্ষের অধিবেশন বসলে বিরোধী সদস্যেরা নীট ইস্যুতে সরব হন এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিবৃতির দাবি জানাতে জানাতে থাকেন। চিৎকার চেঁচামেচির মধ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল পাশ হয়।
প্রিসাইডিং অফিসার জগদম্বিকা পাল, বারংবার বিরোধীদের নিজেদের আসনে ফিরে যাওয়ার এবং সংসদের কার্যক্রম চলতে দেওয়ার অনুরোধ জানিয়েও ব্যর্থ হন। তিনি বলে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ইতিমধ্যেই তাদের দাবি মেনে নিয়েছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবিষয়ে বিবৃতি দেওয়ার জন্যও প্রস্তুত। কিন্তু হট্টগোল অব্যাহত থাকায় সভার কাজ দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়।
এর আগে আজ একই পরিস্থিতির জেরে লোকসভা প্রথমে বেলা ১২টা পড়ে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দিতে হয়।