August 10, 2026 12:14 PM

printer

গত এক দশকে সরকারি ই-মার্কেটপ্লেস-এ মোট লেনদেনের মূল্য ৪২২ কোটি টাকা থেকে বেড়ে ১ লক্ষ ৫৫ হাজার কোটি টাকারও বেশি হয়েছে।

গত এক দশকে সরকারি ই-মার্কেটপ্লেসএ মোট লেনদেনের মূল্য ৪২২ কোটি টাকা থেকে বেড়ে ১ লক্ষ ৫৫ হাজার কোটি টাকারও বেশি হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল একথা জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, এই পোর্টালে ১২ লক্ষেরও বেশি অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প এবং ৪২ হাজারেরও বেশি স্টার্টআপ নিবন্ধিত হয়েছে। শ্রী গোয়েল বলেন, ‘ভোকাল ফর লোকাল ও মেক ইন ইন্ডিয়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই প্ল্যাটফর্ম অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পস্টার্টআপমহিলা উদ্যোক্তা এবং অন্যান্যদের জন্য সরকারি বাজারের সুযোগ আরও সহজলভ্য করে তুলেছে।