July 29, 2026 5:05 PM

views 31

প্রিভেনশন টু ইন্সাল্টস (সংশোধন) বিল, ২০২৬ আজ রাজ্যসভায় পেশ করা হয়েছে।

প্রিভেনশন টু ইন্সাল্টস (সংশোধন) বিল, ২০২৬ আজ রাজ্যসভায় পেশ করা হয়েছে। ১৯৭১ সালের প্রিভেনশন টু ইন্সাল্টস আইন-কে সংশোধনের উদ্দেশ্যে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। প্রস্তাবিত এই বিলটির উদ্দেশ্য হলো, জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম্‌’-কে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র মতোই সমান আইনি সুরক...

July 29, 2026 5:02 PM

views 38

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর করা মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর করা মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে লোকসভায় ক্ষমা চাইতে হবে। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি রাহুল গান্ধীর করা বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া হট্টগোল ও হইচইয়ে...

July 29, 2026 4:23 PM

views 31

আজ বিশ্ব ব্যাঘ্র দিবস

আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণ স্থল রক্ষা করা সহ একাধিক বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিনটি পালনের মূল লক্ষ্য। অবৈধ বাঘ শিকার বন্ধ করার পাশাপাশি বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার বার্তা দিতে দিনটি পালন করা হয়। সরকারের পাশাপাশি বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এই উপলক্ষে আজা নানা প্রচারমূলক ...

July 29, 2026 12:07 PM

views 51

প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলার দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট, পাটনা, লখীসরাই এবং পূর্ণিয়ায় ফাস্টট্র্যাক আদালত তৈরি করেছে।

প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলার দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট, পাটনা, লখীসরাই এবং পূর্ণিয়ায় ফাস্টট্র্যাক আদালত তৈরি করেছে। এজন্য বিচরকও নিয়োগ করা হয়েছে। গৌরব সিং-কে পাটনায় সীমা ভারতীয়াকে লখীসরাইতে এবং ঠাকুর আমন কুমারকে পূর্ণিয়ার প্রি...

July 29, 2026 11:54 AM

views 36

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারের বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ-পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারের বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ-পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি অর্থনীতি, বাণিজ্য ও শিল্প এবং প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের ও বিভাগগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অ...

July 29, 2026 11:52 AM

views 53

মাওবাদী দমন অভিযান ঝাড়খন্ডে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।

মাওবাদী দমন অভিযান ঝাড়খন্ডে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। শীর্ষ মাও নেতা ও পলিটব্যুরো সদস্য মিশির বেশরাকে ধানবাদ-গিরিডি সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার সন্ধান দিতে পারলে এক কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছিল। সিআরপিএফ, ঝাড়খন্ড পুলিশ ও কোবরা বাহিনীর যৌথ অভিযানে মেহনাত ওরফে মচ্চ...

July 29, 2026 11:51 AM

views 44

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসাবে উঠে এসেছে ভারতের নাম

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসাবে উঠে এসেছে ভারতের নাম। গোটা বিশ্বে জাহাজ শিল্পের সঙ্গে ৩ লক্ষ ১১ হাজারেরও বেশি ভারতীয় নাবিক যুক্ত বলে বিআইএমসিও-আইসিএস সিফেরার ওয়ার্কফোর্স নামক একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে। ভারতের আগে রয়েছে ফিলিপিন্স। ২০১৫ ও ২০২১ সালে এক্ষেত্রে ভারতের স্থান ...

July 29, 2026 11:50 AM

views 42

মার্কিন রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেছেন

মার্কিন রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসে প্রেস সচিব ক্যারোলিন লিভিট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ...

July 29, 2026 11:47 AM

views 55

গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং।

গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে পুরুষদের ১০ হাজার মিটার দৌঁড় প্রতিযোগিতায় রূপো জিতেছেন তিনি। এছাড়াও, মহিলাদের ৬৯ কেজি ভারত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দর কৌর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত ১২টি পদক জিতেছেন। ...

July 29, 2026 11:46 AM

views 74

আজ শ্রী গুরু পূর্ণিমা।

আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষ্যে বিশেষ পূজার্চনা চলেছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষেরা এ দিনেই নিজ নিজ গুরু পূজন করে থাকেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই তিথিকে কেন্দ্র করে গৈরিক ধ্বজের কাছে নিজেদের সম...