বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসাবে উঠে এসেছে ভারতের নাম। গোটা বিশ্বে জাহাজ শিল্পের সঙ্গে ৩ লক্ষ ১১ হাজারেরও বেশি ভারতীয় নাবিক যুক্ত বলে বিআইএমসিও-আইসিএস সিফেরার ওয়ার্কফোর্স নামক একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে। ভারতের আগে রয়েছে ফিলিপিন্স। ২০১৫ ও ২০২১ সালে এক্ষেত্রে ভারতের স্থান ছিল পঞ্চম।
রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বব্যাপী সমুদ্রে কর্মরতদের মধ্যে ১২.১৬ শতাংশই ভারতীয়। এক্ষেত্রে চিন, রাশিয়া ও ইন্দোনেশিয়ার থেকেও এগিয়ে রয়েছে ভারত।
News On AIR | July 29, 2026 11:51 AM
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসাবে উঠে এসেছে ভারতের নাম