মার্কিন রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসে প্রেস সচিব ক্যারোলিন লিভিট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রম্পের বৈঠক দুটিই ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। পরে জেলেনেস্কিও সমাজমাধ্যমে এই বৈঠকের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। একইসঙ্গে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভ্যত্থানের ফলে চার বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের নিরসনে কিভকে সাহায্য করার জন্য রিপাবলিকান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি।
অন্যদিকে, তেহরানে পরমাণু কর্মসূচীর সঙ্গে যুক্ত পিক অ্যাক্স পাহাড়ে ইরানের কর্মসূচী নিয়ে নেতানিয়াহু গোপন তথ্য তুলে ধরেন।