July 29, 2026 12:07 PM

printer

প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলার দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট, পাটনা, লখীসরাই এবং পূর্ণিয়ায় ফাস্টট্র্যাক আদালত তৈরি করেছে।

প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলার দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট, পাটনা, লখীসরাই এবং পূর্ণিয়ায় ফাস্টট্র্যাক আদালত তৈরি করেছে। এজন্য বিচরকও নিয়োগ করা হয়েছে। গৌরব সিং-কে পাটনায় সীমা ভারতীয়াকে লখীসরাইতে এবং ঠাকুর আমন কুমারকে পূর্ণিয়ার প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা গেছে, এই আদালতগুলি ২০২৪-এর পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী আইনের অধীনে দায়ের হওয়া মামলার শুনানি গ্রহন করবে। চার্জশিট পেশ করার পর তিন মাসের মধ্যে শুনানি শেষ করার লক্ষ্যে প্রতিদিন বসবে আদালত। এজন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করতে হাইকোর্ট রাজ্য সরকারকে একটি প্রস্তাব পাঠিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।