মাওবাদী দমন অভিযান ঝাড়খন্ডে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। শীর্ষ মাও নেতা ও পলিটব্যুরো সদস্য মিশির বেশরাকে ধানবাদ-গিরিডি সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার সন্ধান দিতে পারলে এক কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছিল।
সিআরপিএফ, ঝাড়খন্ড পুলিশ ও কোবরা বাহিনীর যৌথ অভিযানে মেহনাত ওরফে মচ্চু ও গৌরব নামে আরও দুই মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। দুই গ্রামবাসীকেও গ্রেফতার করা হয়েছে।