আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষ্যে বিশেষ পূজার্চনা চলেছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষেরা এ দিনেই নিজ নিজ গুরু পূজন করে থাকেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই তিথিকে কেন্দ্র করে গৈরিক ধ্বজের কাছে নিজেদের সমর্পণ করেন। বেলুড়মঠ, ভারতসেবাশ্রম সংঘ সহ সব মঠ-আশ্রমে বিশেষ পুজাচর্না শুরু হয়েছে। সকাল থেকে অগণিত ভক্ত গুরু প্রণামের উদ্দেশ্যে মঠ মন্দিরে ভীড় জমিয়েছেন।
শাস্ত্রানুযায়ী এ বছর জ্যৈষ্ঠ, মলমাস হওয়ায় সব তিথিই একমাস পিছিয়ে গিয়েছে।