July 25, 2026 7:13 PM

views 40

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামীকাল(২৬শে জুলাই),  আকাশবাণীতে “মন কি বাত” অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা-ভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামীকাল(২৬শে জুলাই),  আকাশবাণীতে “মন কি বাত” অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা-ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬-তম পর্ব।   আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১-টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে।  আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট newso...

July 25, 2026 6:46 PM

views 45

চলতি অর্থ বর্ষের শেষে রাজ্যের নিজস্ব আয়, অন্তত ১৮ শতাংশ বাড়বে বলে, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন।

চলতি অর্থ বর্ষের শেষে রাজ্যের নিজস্ব আয়, অন্তত ১৮ শতাংশ বাড়বে বলে, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। আজ বিধানসভায় অর্থ বিলের ওপর আলোচনার জবাবি ভাষণে শ্রী দাশগুপ্ত বলেন, সরকার করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করে তোলার নীতি নিয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ...

July 25, 2026 6:40 PM

views 42

ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন।

ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন। ওই হামলার তীব্র নিন্দা করে শ্রী অধিকারী বলেন, বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন ব্যবহার করা হবে বলে তিনি জানান। ব...

July 25, 2026 6:00 PM

views 90

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন যে, গত ১০ দিন ধরে ছাত্রদের আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্য...

July 25, 2026 1:20 PM

views 49

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষ্যে  দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষ্যে  দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই শুভ দিন ভক্তি ও করুণার শাশ্বত ভাবনাকে প্রসারিত করে। ভগবান বিঠলের আশীর্বাদে সকলের জীবন আনন্দ, সম্প্রীতি ও সমৃদ্ধিময় হয়ে উঠুক এবং উন্নত এক রাষ্ট্র গঠনের পথে আমরা এগিয়ে য...

July 25, 2026 1:05 PM

views 49

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদমাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদমাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এ ক্ষেত্রে  কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে  একটি 'ডিপফেক' ভিডিও তৈরি করা হয়েছে।    সামাজিক মাধ্যমে  এক বার্তায় শ্রী গোয়েল জানান ত...

July 25, 2026 12:36 PM

views 69

গ্লাসগোতে আয়োজিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার

গ্লাসগোতে আয়োজিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে ১৯০ কেজি ওজন তুলে ১৩০ দশমিক ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন। তাঁর এই ...

July 25, 2026 12:27 PM

views 42

ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘দিশা’ র ওপর হামলার পরে জাহাজে থাকা ২৮ জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন

ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘দিশা’ র ওপর হামলার পরে জাহাজে থাকা ২৮ জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কূটনৈতিক আধিকারিকরাও...

July 25, 2026 12:26 PM

views 59

স্পেন এবং ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে স্পেন সরকার এ ঘটনায় জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেছে।

স্পেন এবং ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে স্পেন সরকার এ ঘটনায় জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেছে। স্পেনের মাদ্রিদের পশ্চিমে ছড়িয়ে পড়া তিনটি পৃথক দাবানল মিশে গিয়ে বিশাল অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে। দাবানলের ভয়াবহতায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তীব্র দাবদাহ, প্রবল বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে...

July 25, 2026 12:24 PM

views 35

জম্মু কাশ্মীরে, বার্ষিক অমরনাথ তীর্থ যাত্রা, ৬ দিন পরে আজ আবার শুরু হয়েছে।

জম্মু কাশ্মীরে, বার্ষিক অমরনাথ তীর্থ যাত্রা, ৬ দিন পরে আজ আবার শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তা এই কদিন  বন্ধ ছিল। কাশ্মীরের বিভাগীয় কমিশনার অংশুল গরগ আকাশবাণীকে জানিয়েছেন, বালতাল ও পহেলগাঁও – ২ টি রুটেই যাত্রা শুরু হয়েছে। যাত্রীদের সবরকমের সতর্কতা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, ত...