July 25, 2026 1:05 PM

printer

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদমাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদমাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এ ক্ষেত্রে  কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে  একটি ‘ডিপফেক’ ভিডিও তৈরি করা হয়েছে।   

সামাজিক মাধ্যমে  এক বার্তায় শ্রী গোয়েল জানান তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই ভুয়ো ভিডিও তৈরি বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা  জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন , জনগণকে বিভ্রান্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বজ্ঞানহীন অপব্যবহার মেনে নেওয়া হবে না। পাশাপাশি, তিনি সকলকে সঠিক তথ্যের জন্য শুধুমাত্র যাচাই করা  ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানান।