July 25, 2026 12:36 PM

printer

গ্লাসগোতে আয়োজিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার

গ্লাসগোতে আয়োজিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে ১৯০ কেজি ওজন তুলে ১৩০ দশমিক ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন।

তাঁর এই ব্রোঞ্জ জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শৈশবে পোলিও আক্রান্ত হয়েও আন্তর্জাতিক মঞ্চে তিনি যে সাফল্য অর্জন করছেন তা প্রসংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।