July 25, 2026 6:46 PM

printer

চলতি অর্থ বর্ষের শেষে রাজ্যের নিজস্ব আয়, অন্তত ১৮ শতাংশ বাড়বে বলে, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন।

চলতি অর্থ বর্ষের শেষে রাজ্যের নিজস্ব আয়, অন্তত ১৮ শতাংশ বাড়বে বলে, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। আজ বিধানসভায় অর্থ বিলের ওপর আলোচনার জবাবি ভাষণে শ্রী দাশগুপ্ত বলেন, সরকার করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করে তোলার নীতি নিয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে খনি সহ বিভিন্ন ক্ষেত্রে কঠোরভাবে কর আদায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানোর পাশপাশি অর্থনৈতিক কর্মকান্ড সম্প্রসারণে জোর দেওয়া হচ্ছে বলে তিনি জানান। অর্থমন্ত্রী বলেন, সংশোধনী বিলের মাধ্যমে ছোটখাটো ত্রুটিকে অপরাধ হিসেবে না দেখে, আইন সহজ করার উদ্যোগ নিয়েছে। দ্বৈত করের আশঙ্কা খারিজ করে অর্থমন্ত্রী জানান, একজন কর্মীর ক্ষেত্রে একবারই কর দিতে হবে এবং তা’ পশ্চিমবঙ্গে জমা পড়বে।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।