July 25, 2026 12:24 PM

printer

জম্মু কাশ্মীরে, বার্ষিক অমরনাথ তীর্থ যাত্রা, ৬ দিন পরে আজ আবার শুরু হয়েছে।

জম্মু কাশ্মীরে, বার্ষিক অমরনাথ তীর্থ যাত্রা, ৬ দিন পরে আজ আবার শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তা এই কদিন  বন্ধ ছিল।

কাশ্মীরের বিভাগীয় কমিশনার অংশুল গরগ আকাশবাণীকে জানিয়েছেন, বালতাল ও পহেলগাঁও – ২ টি রুটেই যাত্রা শুরু হয়েছে। যাত্রীদের সবরকমের সতর্কতা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, তীর্থযাত্রীদের নতুন একটি দল, ভগবতী নগর বেস ক্যাম্প থেকে আজ সকালে রওনা দিয়েছেন। এই দলে আছেন ৬ হাজার ২৬৯ জন যাত্রী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।