July 25, 2026 6:00 PM

printer

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন যে, গত ১০ দিন ধরে ছাত্রদের আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদার নয় বলেও উল্লেখ করেন তিনি।

নতুন দিল্লির যন্তর মন্তর সহ দেশ জুড়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে কোনো দেশ বিরোধী শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, সে কারণেও তাঁর এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, আইনী জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যত যাতে নষ্ট না হয়, সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান, প্রধানমন্ত্রীকে ধন্য বাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরো বলেন, ২০২৬-এ নীট UG পরীক্ষায় কারচুপির খবর আসার পর সরকার নিজেই পরীক্ষা বাতিল করে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল। পরে নতুন পরীক্ষার তারিখ’ও ঘোষণা করা হয়। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা CBT পদ্ধতিতে নীট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান।